খাদিমপাড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮

খাদিমপাড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

Manual3 Ad Code

সিলেট শহরতলীর খাদিমপাড়ায় ক্রিকেট খেলার ফলাফলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৫জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খাদিমপাড়াস্থ খাদিম বিসিক শিল্পনগরীর গোলাইমিল এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

আহতদের তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

Manual5 Ad Code

সংঘর্ষের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর প্রতিবাদে সিলেট-তামাবিল সড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ীসহ ভিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

Manual1 Ad Code

স্থানীয়রা জানায়, ক্রিকেট খেলার ফলকে কেন্দ্র করে ওই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। বিষয়টি বিচার পর্যন্ত গড়ায়। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গোলাগুলি ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উভয় গ্রুপের নেতা-কর্মীরা পালিয়ে যায়। ফলে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code