বিয়ের ৬ বছর পর রিতেশকে প্রেমের প্রস্তাব!

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

বিয়ের ৬ বছর পর রিতেশকে প্রেমের প্রস্তাব!

Manual5 Ad Code

বলিউড তারকা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’ক্রুজ বিয়ে করেন ২০১২ সালে। কিন্তু ২০১৫ সালে স্ত্রী জেনেলিয়াকে আবারও বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিয়েছিলেন রিতেশ। তবে এবার নতুন চমক দিলেন বলিউড তারকা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’ক্রুজ। বিবাহবার্ষিকীতে স্বামীকে প্রেমের প্রস্তাব দিয়ে চমকে দিলেন জেনেলিয়া। শনিবার ৩ ফেব্রুয়ারি তাদের বিয়ের ছয় বছর পূর্ণ হয়েছে।

Manual2 Ad Code

স্বামীর সাথে ছবি প্রকাশ করে জেনেলিয়া বলেন, আমি সাধারণ মেয়ে। দাঁড়িয়ে আছি একজন পুরুষের সামনে। তার কাছে জানতে চাই, তুমি কি আমাকে ভালোবাসবে, রিতেশ? বারবার, বারবার। শুভ বিবাহবার্ষিকী।

এর আগে ২০১৫ সালে স্ত্রী জেনেলিয়াকে আবারও বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন রিতেশ। ২০১৪ সালে তাদের সন্তান পৃথিবীতে আসার পর যেন সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাদের ভালোবাসাময় ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে।

Manual2 Ad Code

এবারের বিবাহবার্ষিকীতে স্ত্রী জেনেলিয়ার উদ্দেশে রিতেশ বলেন, তুমি আছো বলে আমার জীবন সুন্দর হয়েছে। বেঁচে থাকার জন্য এর চেয়ে বেশি কিছু চাই না।

দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে তাদের সুখের সংসার। শোবিজ অঙ্গনে যখন সংসার ভাঙার হিড়িক তখন রিতেশ-জেনেলিয়া যেন আদর্শ দম্পতি। তাদের ভালোবাসার সম্পর্ক অনেকের কাছেই প্রশংসা কুড়িয়েছে। অনেকে এই দম্পতির জন্য শুভকামনাও জানিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code