শুরু হলো সাইমন-মাহির ‌‘আনন্দ-অশ্রু’

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

শুরু হলো সাইমন-মাহির ‌‘আনন্দ-অশ্রু’

Manual5 Ad Code

সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন ছবি ‌‘আনন্দ অশ্রু’র চিত্রধারণের কাজ শুরু হয়েছে। মানিকগঞ্জে আজ রোববার সকাল থেকে শ্যুটিং শুরু হয়েছে। এজন্য গতকাল শনিবারই পুরো শ্যুটিং ইউনিট চলে যায় মানিকগঞ্জে।

`সিনেমায় একজন বাউল হিসেবে দেখা যাবে সাইমন সাদিককে, যে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়ায়। ‘পোড়ামন’সহ একাধিক সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন সাইমন ও মাহি।

Manual5 Ad Code

‘আনন্দ অশ্রু’ সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে সালমান শাহ ও শাবনূর অভিনীত আরেকটি সিনেমা নির্মিত হয়েছিল। তাই ছবিটি রিমেক হিসেবে নির্মিত হচ্ছে এমনটা ধারণা করা হলেও নির্মাতা মানিক জানান, সিনেমাটি রিমেক হিসেবে নয় বরং শুধু নামটাই নেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code