খালেদার সিলেট সফর : ব্রিফিংয়ে জেলা-মহানগর বিএনপির অভিযোগ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

খালেদার সিলেট সফর : ব্রিফিংয়ে জেলা-মহানগর বিএনপির অভিযোগ

Manual1 Ad Code

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট সফর উপলক্ষে মাইকযোগে প্রচারণা চালাতে প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হয়েছে। দলের নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশীরও অভিযোগ করা হয়েছে।

দলের চেয়ারপার্সনের সিলেট সফর উপলক্ষে রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি।

Manual7 Ad Code

খালেদা জিয়ার সফরকালে প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে নেতৃবৃন্দরা বলেন, চেয়ারপার্সনের সফরকালে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীসহ সকলের সহযোগিতা চাই। আমরা শান্তিতে বিশ্বাসী। খালেদা জিয়ার সফরকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সব মহলের প্রতি আহ্বান জানান।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল সোমবার সড়ক পথে সিলেট আসবেন। বেলা তিনটায় সিলেট পৌঁছবেন তিনি। এরপর বেলা ৪টায় তিনি হযরত শাহজালাল (রহ.) এবং বেলা সাড়ে ৪টায় হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। তিনি সার্কিট হাউসে রাতযাপন করে পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সেক্রেটারী বদরুজ্জামান সেলিম, জেলা সেক্রেটারী আলী আহমদসহ জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান, কাউন্সিলর কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code