খালেদা জিয়া সিলেট আসছেন আজ

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

খালেদা জিয়া সিলেট আসছেন আজ

Manual6 Ad Code

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) আর মাজার জিয়ারতে আজ সোমবার সিলেট আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual5 Ad Code

গতকাল রোববার নগরীর মিরেরময়দান এলাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়া সোমবার সকাল সাড়ে ৯টায় সড়কপথে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন। বিকাল ৩টার দিকে তার সিলেট পৌঁছার কথা রয়েছে। বিকাল ৪টায় হযরত শাহজালাল (রহ.) ও সাড়ে ৪টায় হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন এবং আগামীকাল মঙ্গলবার সকালে সড়কপথে ঢাকা রওয়ানা দেবেন।

এদিকে খালেদা জিয়ার সফরকে সফল করতে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও কোর্ট পয়েন্টে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

Manual7 Ad Code

মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন জানান, মূলত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করতেই সিলেট আসছেন খালেদা জিয়া। সিলেট অবস্থানকালে স্থানীয় নেতাদের সঙ্গে একান্তে কথা বলবেন বিএনপি চেয়ারপারসন।

তার এ সফর সরকার বিরোধী আন্দোলন ও আগামী নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের চাঙ্গা করতে ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন।

দলের জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, খালেদা জিয়ার সিলেট সফর মানুষকে জানাতে মাইকিং করার অনুমতি পর্যন্ত দেয়নি পুলিশ প্রশাসন। এ কারণে প্রচারের অংশ হিসেবে দলীয় নেত্রীর মাজার জিয়ারত সফলে লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া সর্বশেষ সিলেট সফর করেছেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

Manual1 Ad Code

গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিলেটে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে গেছেন।

নির্বাচনী বছরের শুরুতে দলের চেয়ারপারসনের সিলেট সফরে নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছেন বলে দায়িত্বশীল কয়েকজন নেতা জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code