তাহলে কেন খালেদা জিয়া সড়ক পথে?

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

তাহলে কেন খালেদা জিয়া সড়ক পথে?

Manual2 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে আদালতের ওপর চাপ সৃষ্টি করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়কপথে সিলেট গেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

তিনি বলেন, মাজার জিয়ারতের জন্য তো তাঁর (খালেদা জিয়া) এই মহাসড়ক দিয়ে যাওয়ার দরকার ছিল না। তিনি বিমানে যেতে পারতেন। যেহেতু তার কোনও পলিটিক্যাল এজেন্ডা নেই। আমরা যতদূর জানি, তাঁর এজেন্ডা হচ্ছে হযরত শাহ জালাল, শাহ পরানের মাজার জিয়ারত করা। তাহলে কেন তিনি সড়ক পথে গেলেন?’

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সেতু ভবনের সভাকক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওয়ায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে তিনটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

কাদের বলেন, আসলে মাজার জিয়ারত খালেদা জিয়ার লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে ৮ তারিখে মামলার রায়কে কেন্দ্র করে রাস্তায় শোডাউন করা। তাঁর লোকবল আছে সেটা দেখিয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করা। সেইসঙ্গে সরকারের ওপর পলিটিক্যাল প্রেসার সৃষ্টি করা। মাজার জিয়ারতের নামে মূলত এইসব উদ্দেশ্য হাসিল করতেই তিনি সড়কপথে সিলেটে যাত্রা করেছেন।

Manual7 Ad Code

মাজার জিয়ারত নয়, খালেদা জিয়া রাস্তায় রাস্তায় শোডাউন করতেই সিলেটে যাচ্ছেন। এমন  দাবি করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘রাস্তা দখল করলে পুলিশ বাধা দেবেই। মাইলের পর মাইল রাস্তায় যানজট হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়ক এমনিতেই অনেক ব্যস্ত থাকে। মাজার জিয়ারত যদি লক্ষ্য থাকে তাহলে কেন রাস্তা দখল করবেন? মাইলের পর মাইল কেন যানজট সৃষ্টি করে মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেবেন? এটা তো রাজনীতির ভাষা নয়। এটা তো হতে পারে না। একজন রেসপন্সিবল লিডার এ রকম করতে পারে না।’

Manual5 Ad Code

মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) একাধিকবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর কাছে দায়িত্বশীল আচরণ আসা করে দেশের মানুষ। এ ধরনের শোডাউন করা দায়িত্বশীলতার পরিচয় নয়।’

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে সম্ভাব্য সহিংস পরিস্থিতি প্রসঙ্গে কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই নাশকতা। কারণ আমরা ২০১৪ সালেও সেটি দেখেছি, দেশবাসী দেখেছে। পুলিশের কাছে বিএনপি নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে এমন তথ্য রয়েছে। তবে যদি কোনও ধরনের নাশকতা করা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী উচিত জবাব দেবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code