সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সবক জল্পনা-কল্পনা শেষে খান-বাড়িতে এবার বিয়ের সানাই বাজবে। বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে তো আলোচনা কম হলো না। এবার বোধহয় শেষ হচ্ছে। সাম্প্রতিককালে এমন কোনও ফিল্ম প্রমোশন নেই যেখানে তার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়নি সলমনকে। কিন্তু কখনওই সোজাসাপ্টা উত্তর দেননি।
মঙ্গলবার দুপুরে সালমানের টুইট দেখেই অনেকে চমকে ওঠেন। সেই সঙ্গে একটা প্রশ্নই ঘুরপাক খেতে থাকে, শেষমেশ কি ঘর বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম ব্যাচেলর? এক ফ্যান তো লিখেই বসলেন, আমার হার্টফেল হওয়ার আগে দয়া করে খোলসা করে বলুন।
কয়েক ঘণ্টার মধ্যেই সেটি রি-টুইট করেন সাড়ে ১০ হাজারের কাছাকাছি ফ্যান। ১৪ হাজার শেয়ার হয়। আর লাইক করেন প্রায় সাড়ে ৫২ হাজার। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার মাঝেই গোটা বিষয়টা খোলসা করেছেন সালমান স্বয়ং।
শ্যালক আয়ুষ শর্মাকে নিজের প্রযোজনায় লঞ্চ করবেন। আপাতত ঠিক হয়েছে ফিল্মের নাম হবে, ‘লভরাত্রি’। আর অভিরাজ মিনাবালার পরিচালনায় ফিল্মের নায়িকাই খুঁজে পেয়েছেন তিনি। ওয়ারিনা হুসেন।
ওয়ারিনার ছবি পোস্ট করে সলমন লিখেছেন, চিন্তার কিছু নেই। আয়ুষের ফিল্মের জন্য ‘লড়কি মিল গয়ি, ওয়ারিনা।’ আনন্দবাজার
Design and developed by ওয়েব হোম বিডি