বিশ্বনাথে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

বিশ্বনাথে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক

Manual8 Ad Code

সিলেটের বিশ্বনাথে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ।

বুধবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাত সাড়ে ৯টায় ৪ জনকে আটকের সত্যতা স্বীকার করেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- লামাকাজী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক, কলিমুল্লাহপুর গ্রামের মৃত আজমন্দ আলীর পুত্র মঈন উদ্দিন (৩৮), লামাকাজী ইউনিয়ন ছাত্রদল নেতা, আতাপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আবদুর রহমান ( ২৮), খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, প্রয়াগমহল গ্রামের ইদ্রিস খানের পুত্র শফিক খান (৪০) ও বিএনপি সমর্থক, মনোহরপুর গ্রামের মৃত জহির আলী মেম্বারের পুত্র আয়াছ মিয়া (৪২)।

Manual5 Ad Code

আটককৃতদের মধ্যে মঈন উদ্দিন, আবদুর রহমান ও শফিক খানকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আনোয়ার ও সহিদুল ইসলাম আটক করে থানায় হস্তান্তর করেন এবং আয়াছ মিয়াকে থানা পুলিশ আটক করে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code