সুনামগঞ্জে বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা, উপেক্ষা করলো তাহিরপুর বিএনপি

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮

সুনামগঞ্জে বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা, উপেক্ষা করলো তাহিরপুর বিএনপি

Manual2 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা।

শুক্রবার বেলা ১২টায় পুরাতন বাসস্টেশন জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষেভি মিছিলটি বের আলফাত উদ্দিন স্কয়ারের সামনে যেতে চাইলে মিছিল নিয়ে একশ গজ যেতেই কামারখালী পুলের রাস্তায় পুলিশ বেরিকেড দিয়ে মিছিল থামিয়ে দেয়। পরে সেখানেই সংক্ষপ্তি সমাবেশে করেন নেতাকর্মীরা।

Manual2 Ad Code

এদিকে, সাজার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করেই জেলার তাহিরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বেক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করলেন।

Manual7 Ad Code

জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ আলহাজ¦ মোঃ ফজলুল হক আসপিয়া। এছাড়াও বক্তব্য রাখেন,সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান,আকবর আলী, রেজাউল করিম,এ্যাড. শেরেনুর আলী,সেলিশ উদ্দিন আহমদ,আবুল কালাম আজাদ,আনিসুল হক,যুগ্ম সম্পাদক মোঃ নুর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ,জেলা বিএনপি নেতা এ্যাড. জিয়াউর রহিম শাহিন,আব্দুল গণি, ,যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ,যুবদল নেতা সুহেল মিয়া,কালারচাঁর,আবুল কাশেম দুলু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন,আনোয়ার জবেদ প্রমুখ।

Manual8 Ad Code

নেতৃবৃন্দরা বলেন বর্তমান ফ্যাসিবাদি অবৈধ সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাাগারে পাঠানো হয়েছে। বর্তমান সরকার বিএনপিকে নির্বাচনের বাহিরে রেখে আবারো একতরফা নির্বাচন করে ক্ষতমাকে আকড়ে ধরে রাখার পায়তাঁরায় লিপ্ত রয়েছে। অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমস্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যতায় আগামীতে দূর্বার আন্দোালনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করার হুশিয়ারী উচ্চারন করেন তারা।

এ ব্যাপারে সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান মিছিলটি বের হওয়া মাত্রই আমরা থামিয়ে দিয়েছি। শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে ও যেকোন ধরণের নাশকতা এড়াতে আমরা তাদের মিছিল করতে দেইনি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তাহিরপুর প্রতিনিধি :
এদিকে, সাজার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বেক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করলেন।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হলে প্রথমেই থানা পুলিশের বাঁধার মুখে পড়েন দলীয় নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশী বাঁধা উপেক্ষা করেই উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের মধ্য বাজারে ফের নেতাকর্মীরা এক প্রতিবাদ সমাবেশ মিলিত হন।

Manual8 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন, সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, খসরুল আলম, আজাহার আলী, উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code