পুলিশী বাঁধায় সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮

পুলিশী বাঁধায় সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল

Manual4 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা।

Manual1 Ad Code

শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরীর শাহজালাল (রহ.) মাজার গেট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে যাওয়ার পর পুলিশী বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাদের কথা-কাটাকাটি হয়। এ সময় খালেদা জিয়ার শাস্তি বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রিয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রিয় নেতা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ আরো অনেকে।

Manual8 Ad Code

এছাড়াও একই দাবিতে নগরীর নয়াসড়ক থেকে জেলরোড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবকদল। তারা মিছিলে খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না বলে শ্লোগান দেয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code