২৪ ঘণ্টার অভিযানে সিলেটে বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

২৪ ঘণ্টার অভিযানে সিলেটে বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

Manual8 Ad Code

সিলেটে বিএনপি ও অংগসংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে মহানগর এলাকায় ১৬ জন ও জেলায় ৯ জন রয়েছে- জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

Manual5 Ad Code

এছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার। আটকদের বেশির ভাগই বিএনপি নেতাকর্মী বলেও জানান পুলিশের এই কর্মকর্তারা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code