সিলেটে সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রধারী ওরা কারা?

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

সিলেটে সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রধারী ওরা কারা?

Manual3 Ad Code

বিগত দিনে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সিলেটের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষকালে অস্ত্রের মহড়া দিলেও এবার রাজপথে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় রামদা ব্যবহার করেছে ছাত্রলীগ ক্যাডাররা।

Manual4 Ad Code

পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্যে অস্ত্র বের করে প্রতিপক্ষকে গুলি করার ঘটনায় তোলপাড়ও চলছে সিলেটে। পুলিশ বলছে, এ ঘটনায় যারা অস্ত্র ব্যবহার করেছিল তাদের খুঁজছে তারা।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের রায়কে কেন্দ্র করে সিলেট নগরীর বন্দর বাজারে বিএনপি সমর্থকদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সে সময় আওয়ামী লীগ-ছাত্রলীগের পক্ষের চারজনকে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করতে দেখা যায়। তবে এরা কারা ছিলেন তা জানা সম্ভব হয়নি।

Manual1 Ad Code

বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিএনপি-ছাত্রদল নেতাকর্মী সেখান থেকে ছিটকে পড়েন। পরে পুরো বন্দর বাজার এলাকার দখল নেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন বলে দাবি বিএনপির।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই সিলেট আদালত এলাকায় অবস্থান নেয়া বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন।

Manual8 Ad Code

ওই সময় জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মী মিছিল নিয়ে বের হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল ও গুলির শব্দও পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে বিএনপি-আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।

সংঘর্ষ চলাকালে হলুদ শার্ট পরিহিত এক ব্যক্তিকে এক নলা বন্দুক নিয়ে প্রকাশ্য গুলি ছুঁড়তে দেখা যায়। এসময় দু’জন পুলিশ সদস্য তার পাশেই অবস্থান করছিলেন। একইভাবে আদালতের প্রধান ফটকের পাশে জ্যাকেট এবং হ্যালমেট পরিহিত আরেক যুবককে পিস্তল হাতে নিয়ে ‍কোর্ট অভ্যন্তরের দিকে গুলি ছুঁড়তে দেখা যায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, আমরা অস্ত্রধারী ব্যক্তিদের খোঁজ নিচ্ছি। তবে এখনো তাদের সনাক্ত করা যায়নি।

Manual1 Ad Code

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code