সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮
চলচ্চিত্রে শুধু গ্লামার নিয়ে অভিনয় করেই কাজের তৃপ্তি পাননা নায়িকারা। মাঝে মাঝে নিজেকে হাতিয়ার করে অভিনয় গুণে হয়ে উঠেন সমাজ বদলের মাধ্যম। এর জন্য কখনও বেছে নিতে হয় বিতর্কিত কোন চরিত্র। আর এবার সেটাই করলেন নায়িকা মৌসুমি, মাহি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র শিল্পী নূতন। এই তিন গুণী শিল্পীকে এবার দেখা যাবে পতিতার চরিত্রে।
এই সমাজ ব্যবস্থায় কোন নারীই পেশা হিসেবে পতিতাবৃত্তিকে বেছে নেয় না। সমাজের অবহেলা আর দুষ্ট লোকের অসততার কারণে নিরীহ নারীরা এই পথে আসে। তবে যুগ যুগ ধরে তাদের এই জঘন্য শৃঙ্খল থেকে উদ্ধারের কাণ্ডারিও এই সমাজে আসে। এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বাসর হবে মাটির ঘরে’।
ছবির গল্প আর চিত্রনাট্য লিখেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম। আর ছবিটি প্রযোজনা করছেন ওমর মালিক।
ছবিতে মৌসুমী, মাহি, নূতন— তিনজনই পতিতা চরিত্রে অভিনয় করবেন। পতিতার দালালের চরিত্রে থাকছেন মোশাররফ করিম। আর গল্পের নায়ক ওমর মালিক পতিতাবৃত্তি ব্যবসা ভাঙার জন্য সংগ্রামে নামেন।
ছবির নির্মাতা শাহ মোহাম্মদ সংগ্রাম বলেন, সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। নায়ক ওমর মালিক বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী মার্চেই ছবির কাজ শুরু হবে।
Design and developed by ওয়েব হোম বিডি