অবশেষে প্রেমের পরিণতি হলো তৌসিফ-জারার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

অবশেষে প্রেমের পরিণতি হলো তৌসিফ-জারার

Manual4 Ad Code

অবশেষে প্রেমের সফল পরিণতি হলো তৌসিফ-জারার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ ছাত্রী জারাকে বিয়ে করেছেন ছোটপর্দার উদীয়মান অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আরাজ পার্টি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে শেওড়াপাড়ায় জারার বাবার বাসায় তাদের আকন্দ সম্পন্ন হয়।

প্রায় সাড়ে তিন বছর চুটিয়ে প্রেম করার পর জারাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তৌসিফও খুশি। গণমাধ্যমকে বলেন, আমাদের জন্য দোয়া করবেন। হঠাৎ করেই আয়োজন করেছি। সবকিছু আমাকেই করতে হচ্ছে। যতটা পারছি, ফোন করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

Manual7 Ad Code

এদিকে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়াও বিয়ের অনুষ্ঠানে তারকাদের মধ্যে ছিলেন সজল, টয়া, সাবিলা নূর ও সাফা কবির উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) তৌসিফ-জারার বৌভাব অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি পার্টি সেন্টারে তৌসিফ-সুষমার গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০১০ সালে মিডিয়াতে এলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ। এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code