সিলেটে ডেকে নিয়ে দুই সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

সিলেটে ডেকে নিয়ে দুই সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

Manual6 Ad Code

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ডেকে নিয়ে  দু্ই  সংবাদকর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা।  ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাধব কর্মকার ও একই চ্যানেলের ক্যামেরা পারসন গোপাল বর্ধন।

Manual2 Ad Code

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নিম্বার্ক আশ্রমের সামনে এ ঘটনা ঘটে।এসময়  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের  ক্যামেরা পারসন গোপাল বর্ধনের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

Manual4 Ad Code

হামলায় আহত দুই সাংবাদিক  বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ওই দুই সাংবাদিক অভিযোগ করেন, সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ‘ছাত্রলীগ’ বানান ভুল নিয়ে মন্তব্য করায় ডেকে নিয়ে গিয়ে ১০-১৫ জন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন।

তারা জানান, মির্জাজাঙ্গাল মোড়ে দাঁড়িয়ে থাকার সময় তাদের ডেকে নিম্বার্ক আশ্রমের সামনে নিয়ে যান দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মোসা ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রাজেশ সরকার। এরপর তাঁদের শারীরিকভাবে আঘাত করেন ওই দুই নেতা। এসময় হামলাকারীদের সাথে আরো ১০-১৫ জন নেতাকর্মী ছিল বলেও তারা জানান।

Manual8 Ad Code

হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ খতিয়ে দেখার পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি এ ঘটনার নিন্দা জানান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code