খালেদা জিয়ার সাজা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথ বিএনপির সমাবেশ

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

খালেদা জিয়ার সাজা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথ বিএনপির সমাবেশ

Manual5 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার বিকেলে উপজেলা সদরের পুরানবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

যুবদল নেতা আব্দুর রব সরকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী মো. আব্দুল হাই, সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, বিএনপি নেতা কলমদর আলী, হাফিজ আরব খান, জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, নানু মিয়া, যুবদল নেতা মাসুদ আহমদ সুমন, উপজেলা ছাত্রদল নেতা আলাল আহমদ, ইমরান আহমদ সুমন, সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, শ্রমিকদল নেতা আনসার আলী, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা আক্তার আহমদ, মাছুম আহমদ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, শিহাব উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি নুরুন নাহার ইয়াছমিন, বিএনপি নেতা দিলওয়ার হোসেন, সুমন মিয়া, মারুফ আহমদ মাছুম, জাহিদুল ইসলাম, আকবর আলী, মাহতাব, আব্দুল জলিল, নূরুল ইসলাম, আলাউদ্দিন, সেবুল আহমদ, লুৎফুর রহমান, যুবদল নেতা শাহজাহান আলী, জাহাঙ্গীর আহমদ, মাসুদ আহমদ সুমন, বাবুল মিয়া, সালাম মিয়া, নাজিমউদ্দিন, উপজেলা ছাত্রদল ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তারেক আহমদ খজির, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী, জুনেদ আহমদ জুনু, হোসাইন আহমদ প্রবেল, কিরণ বৈদ্য, রাজেক আহমদ, লুৎফুর রহমান, রাজু আহমদ, জাহেদ, আরশ, তুহিন, আফজল, এসবি মিজান, কলেজ ছাত্রদল নেতা এমদাদুর রহমান, শাহিনুর পাশা চৌধুরী, জুনেদ, আহমদ, শহিদুল ইসলাম, নাজিরবাজার আঞ্চলিক শাখার সভাপতি ওয়াদুদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code