জাহিদ হাসানে মুগ্ধ রাইমা

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

জাহিদ হাসানে মুগ্ধ রাইমা

Manual7 Ad Code

জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু একই সঙ্গে তারা অভিনয় করছেন কলকাতার ‘সিতারা’ ছবিতে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তকে ঘিরে এই ছবির গল্প। এই গল্প সাজানো হয়েছে বাংলাদেশের পোশাক ব্যবসার উপর। এই ‘সিতারা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন।

বেআইনীভাবে পোশাক কেনা-বেচা চক্রের সদস্য। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ব্যবসায়ীদেরও শয্যাসঙ্গিণী হতে হয় এসব মহিলাদের। তাদেরই মধ্যমণি সিতারা (রাইমা সেন)। খুবই সুন্দরী সে। কাজেই, তাকে নিয়ে মহাজনদের মধ্যে চলে টানাটানি।

Manual6 Ad Code

Manual7 Ad Code

ছবিতে সিতারার স্বামী জীবন চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবু। কাজের জন্য স্ত্রীকে এখানে-সেখানে যেতে হয় বলে তার দেখাশোনার জন্য বিলু নামের একটি ছেলেকে সিতারার সঙ্গে পাঠান জীবন। এই বিলুই হচ্ছেন জাহিদ হাসান। ছবিতে তিনি সিতারার পরকীয়া প্রেমিক।

Manual6 Ad Code

গত ৫ ফেব্রুয়ারি থেকে ‘সিতারা’ ছবির শুটিং হয়েছে ভারতের কোচবিহারে। তিস্তা নদীর পাড়ে এবং চর এলাকায়। পাঁচ দিনের শুটিংয়ে বাংলাদেশের দুই অভিনেতাকে চিনেছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই কথাই শেয়ার করেছেন নায়িকা। বিশেষ করে, জাহিদ হাসানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Manual7 Ad Code

রাইমা বলেন, ‘পাঁচ দিন হলো শুটিং করছি। এই ছবিতে কাজ করার ক্ষেত্রে জাহিদ হাসান ভাই আমাকে খুব সহযোগিতা করছেন। এর আগে তার সঙ্গে কাজ করা হয়নি বা তার কোনো কাজও দেখিনি। তবে মাত্র কদিনেই বুঝতে পেরেছি, তিনি খুব বড় মাপের একজন অভিনেতা। জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code