চালক স্ত্রী, কন্ডাক্টর স্বামী!

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

চালক স্ত্রী, কন্ডাক্টর স্বামী!

Manual7 Ad Code

মহিলা বাসচালক প্রতিমা পোদ্দারের নিমতা পাইকপাড়ার গরিবের বাড়িটি এখন ভিআইপিদের পদচারনায় মূখর। আনাগোনা চলছে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের। কারন দেখা করবেন প্রতিমার সাথে। কথা বলবেন তার সংগ্রামী জীবন সম্পর্কে।

Manual7 Ad Code

তবে প্রতিমাকে বাড়িতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। কারন সেই ভোর ৩টা বাজতেই মিনিবাস নিয়ে বেরিয়ে পড়েন তিনি। সাথে তাঁর স্বামী শিবেশ্বর পোদ্দার। প্রতিমা বাস ভানান আর বাসে কন্ডাক্টারের কাজ করেন তার স্বামী।

সারাদিন বাস চালিয়েও বাড়ি ফিরে একটুকু বিশ্রামের সময় নেই প্রতিমার। বাড়িতে কাজের লোক নেই। ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সবই করেন তিনি হাসতে হাসতে, এতটুকু ক্লান্তি নেই তাঁর।

Manual3 Ad Code

বাড়িতে দুই মেয়ে রাখি এবং সাথি। রাখি বড়। সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পড়ছে অঙ্কে নিয়ে। জিমন্যাস্টিকে ন্যাশনাল করেছে, হয়েছে বাংলায় চ্যম্পিয়ন। ছোট মেয়ে সাথি নবম শ্রেণির ছাত্রী। সে–ও জিমন্যাস্টিকে ভাল। দুই মেয়েকে মানুষ করাই স্বপ্ন প্রতিমার।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code