বিশ্বনাথে বিএনপির গণঅনশন পালন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

বিশ্বনাথে বিএনপির গণঅনশন পালন

Manual5 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে গণঅনশন পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

Manual4 Ad Code

দলীয় নতুন বাজারস্থ কার্যালয়ের সামনে বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালন করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ। তিনি বলেন, বিএনপির ও অঙ্গসংগঠনের একজন নেতাকর্মীও বেঁচে থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। তাই সরকারের উচিত অবিলম্বে খালেদা জিয়া’সহ বিএনপির নেতাকর্মীদের উপর মুক্তি মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেওয়া। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নেতৃত্বে এদেশে ২০ দলীয় জোট আবারও সরকার গঠন করবে। আর সিলেট-২ আসনের এমপি হবে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আজাদুর রহমান আজাদ, আলী হোসেন, মিছবাহ খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ, ছাত্রদল নেতা নাজমুল হোসেন শিমুল।

Manual1 Ad Code

গণঅনশনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক নুর উদ্দিন আহমদ, বিএনপি নেতা আলতাবুর রহমান, জয়নাল খান, সানুরুল হক, হাজী আব্দুল গণি, আবদুর রাজ্জাক, তোতা মিয়া, গণি শাহ, হোসাইন আহমদ শাহীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, নজির আলী, আছকির আরী, সোহাগ আহমদ চন্দন, যুবদল নেতা আফিজ আলী, ইসলাম উদ্দিন, ফজলু মিয়া, দিলু মিয়া, আব্বাস আলী সুমন, ইসলাম উদ্দিন, রমজান আলী, শাহ লিলু মিয়া, ইউসূফ আলী, শিপন মিয়া, আফিজ আলী, জাহান আলী, মাসুক মিয়া, শাহ বাবুল, সুন্দর আলী, দিলশাহ মিয়া, ফিয়ার আলী, দিলাল, আসক, বকুল, সুজন, বাবুল, রিপন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, শাহীন তালুকদার, লিমন তালুকদার, রায়হান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক, শের আলী, আরশ আলী, রফিক মিয়া, একে ফটিক, উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক, ওয়াশিম আলী, হামিদ শিকদার, দুলাল আহমদ, মাহবুব খান, আব্দুল কাইয়ুম, শাহ ফয়জল, শাহ ছায়েদ, বাবলিন, সোহানুর রহমান সোহাগ, হাসান মোহাম্মদ মিরাশ, শাহেল শাহ, পারভেজ তালুকদার, আবদুল্লাহ, সুহেল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পদক শাহ টিপু, রাসেল আলী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code