কোম্পানীগঞ্জ ৬ ইউপিতে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আভাস : পথচেয়ে নেতাকর্মীরা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

কোম্পানীগঞ্জ ৬ ইউপিতে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আভাস : পথচেয়ে নেতাকর্মীরা

Manual2 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন হওয়ার আভাস পাওয়া গেছে। শীগ্রই ওই ৬ ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হতে যাচ্ছে। দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে যুবলীগ নেতাকর্মীরা রয়েছেন পথচেয়ে।

Manual8 Ad Code

জানা যায়, ১৪ বছর পূর্বে ২০০৩ সালে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি হয়েছিল। এর পর দীর্ঘ একযুগের বেশি সময় হলেও পুর্ণাঙ্গ কমিটি হয়নি। ফলে যুব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছিলেন স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। তাঁরা নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। চৌদ্দ বছর পর ২০১৭ সালে ১৮ জুলাই হঠাৎ করেই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি পায় কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ।

উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী মো: আলা উদ্দিন জানান, আমরা কমিটি পাওয়ার পর থেকে উপজেলা আহ্বায়ক কমিটি উপজেলার ৬টি ইউনিয়নেই কর্মী সম্মেলন সফল ভাবে শেষ করেছি। তিনি আরো বলেন, কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আগামী প্রায় ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী মো: আলা উদ্দিন। এতে এই কমিটিতে কোন হাইব্রীড নেতাদের স্থান হবেনা।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দীর্ঘ ১৪ বছর যাবৎ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের কোন কমিটি না থাকার কারণে যুবলীগের নেতাকর্মীরা পিছিয়ে ছিল। স্থানীয় সংসদের আপ্রাণ প্রচেষ্টায় কোম্পানীগঞ্জ উপজেলায় ২১ সদস্য বৈশিষ্ট্য একটি আহ্বায়ক কমিটি পায়।’

Manual8 Ad Code

কমিটি পাওয়ার পর থেকে উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমরা সদস্য সংগ্রহের কাজ শুরু করি, তাতে আমরা ওয়ার্ড ভিত্তিক সদস্য সংগ্রহ করে প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলন শেষ করেছি।

Manual3 Ad Code

আশা করি আগামী কিছু দিনের মধ্যে ৬টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলেও এই নেতা বলেন, ওই কমিটিগুলোতে পূর্বের সবকয়টি নির্বাচনে যারা দলীয় প্রার্থীর পক্ষের কাজ করেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যাদের মাঠে পাওয়া যাবে তাদের স্থান হবে। বিশেষ করে দুর্দিনে যারা আওয়ামী লীগের পাশে ছিল তাদেরকে বিশেষ মূল্যায়িত করা হবে।

কমিটিগুলোতে অনুপ্রবেশ ঠেকাতে উপজেলা যুবলীগের দায়িত্বশীলরা কাজ করছেন বলে জানিয়ে আবদুর রহমান বলেন, অনুপ্রবেশকারীদের কমিটিতে স্থান হবেনা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code