‘নেত্রী থেকে মা’ বানিয়েছে সরকার: বিএনপির নতুন ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

‘নেত্রী থেকে মা’ বানিয়েছে সরকার: বিএনপির নতুন ৩ দিনের কর্মসূচি ঘোষণা

Manual2 Ad Code

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি দেশের পাঁচটি আসনে বারবার নির্বাচন করে বিজয়ী হয়েছেন। কখনো পরাজিত হননি। বর্তমান সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে ‘নেত্রী থেকে মা’ বানিয়েছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

Manual4 Ad Code

তিনি অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো সরকারের নীলনকশার অংশ। সেই নীলনকশা হচ্ছে, খালেদা জিয়া যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন। বর্তমান সরকার চায়, আবারও ৫ জানুয়ারির মতো ভোট করে ক্ষমতায় থাকতে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত

Manual1 Ad Code

ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু তাতেও সরকার বাধা দিচ্ছে। বর্তমান সরকার বিএনপি ও বিরোধী দলকে কথা বলা ও আন্দোলনের কোনো সুযোগই দিচ্ছে না। উল্টো আমাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিচ্ছে। নাশকতা কোথায় হচ্ছে? যেখানে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ দিচ্ছে না। এর মাধ্যমেই পরিষ্কার হয়, সরকারের নীলনকশার অংশ হিসেবেই খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গণগ্রেপ্তার করছে। তারা (আ’লীগ) চায়, বিএনপি যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। যাতে তারা আবারও একতরফাভাবে ভোট করে ক্ষমতায় থাকতে পারে। আমরা চাই, আগামী নির্বাচনে অংশ নিতে। কিন্তু সরকার শান্তিপূর্ণভাবে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় না। কারণ, মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।

আজকের সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান এবং ২০ ফেব্রুয়ারি সারাদেশে ফের বিক্ষোভ সমাবেশ। এছাড়াও ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা উপলক্ষে রাতে ভাষা শহীদদের স্মতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

Manual5 Ad Code

ইতোমধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে তিনদিনের কর্মসূচি পালন করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code