মা-পুতে মিইল্ল্যা দেশটা খাইছে গিইল্ল্যা : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

মা-পুতে মিইল্ল্যা দেশটা খাইছে গিইল্ল্যা : প্রতিমন্ত্রী মান্নান

Manual1 Ad Code

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘মা-পুতে মিইল্ল্যা দেশটা খাইছে গিইল্ল্যা।’ গরীব ও এতিমে টাকা আত্মসাৎকারীর সঠিক বিচার হয়েছে। যারাই এই দেশের মানুষের ক্ষতি করবে, দেশের জনগণই তার বিচার করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত কাজ করছে। কয়েক বছরের মধ্যেই পুরা বাংলাদেশ একটি শহরে পরিনত হবে। আমরা দেশের উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, নতুন নতুন রাস্তা-ব্রীজ নির্মাণ করে সারা দেশকে রাজধানীর সাথে স¤পৃক্ত করছি।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পূণরায় এ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী জামলাবাজ কালনী সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।

Manual1 Ad Code

প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান বলেন, দলের বাহিরে গিয়ে কারও কোন কিছু করার ক্ষমতা নেই। ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে পুনরায় আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, এম এ মান্নান একজন উন্নয়মুখী লোক। দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়ন তরান্বিত করতে আপনারা পূনরায় তাঁকে বিজয়ী করুন।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ এডভোেেকট শামসুন্নাহার রব্বানী শাহানা এমপি বলেন, এম এ মান্নান গণমানুষের নেতা। তাঁর মাধ্যমে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে আজ বিরোধীদলের মাথা নুয়ে গেছে। উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই।

Manual2 Ad Code

আলোচনা সভায় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুন নুরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা কৃষকলীগ নেতা ছাব্বির আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহীন আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোয়াখালী বাজার ব্যবাসয়ী সমিতির সভাপতি আব্দুল বাছিত সুজন।

এ সময় বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা হায়দার চৌধুরী লিটন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ুম,জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া,শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইখতিয়ার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলিপ তালুকদার, আবাব মিয়া, জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান, জবর আলী, মাহিন আহমদ, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা কৃষকলীগ ফয়জুর রহমান, নেতা মাসুক মিয়া, জাহাঙ্গীর আলম, মাসুক পারভেজ, সামুল ইসলাম, মইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুর হোসেন, জুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, জাহিদুল, রুনু কান্তি দে, আল আমিন প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code