সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উপস্থিত থেকে নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজার গণস্বাক্ষর গ্রহণ করেন। এছাড়া পৃথকভাবে উপজেলার তোয়াকুল ইউনিয়নের সালুটিকর-গোয়াইনঘাট সড়কের তোয়াকুল বাস স্ট্যান্ড, ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালের নেতৃত্বে ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী বাজারে এ কর্মসূচী পালন করা হয়েছে।
বেলা ১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিএনপি’র একটি মৌন মিছিল বের হয়ে গোয়াইনঘাট নতুন বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিল পরবর্তী শুরু হয় গণস্বাক্ষর কর্মসূচী। এ কর্মসূচীতে শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এছাড়া গণস্বাক্ষর কার্যক্রমে গোয়াইনঘাটের সাধারন মানুষের সক্রীয় অংশগ্রহণ ছিল।
বেলা ৩টায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সভাপতি ওসমান গণির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। এতে প্রধান অতিথির বক্তব্য সিলেট জেলা বিএনপি’র সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি লুৎফুল হক খোকন, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা বিএনপি’র যোগাযোগ বিষয়ক সম্পাক ও ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, জেলা বিএনপি’র সদস্য মাহবুব আহমদ, শাহাব উদ্দিন শিহাব, খালেদ আহমদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি লোকমান উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদির, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন, আলীরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক এবাদুর রহমান লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মনিরুল করিম, উপজেলা যুবদল নেতা সমশির আলী, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, লেঙ্গুড়া ইউনিয়ন যুবদল সভাপতি আলিম উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা জমির উদ্দিন, ইসলাম উদ্দিন, রশিদ আলী, জসিম উদ্দিন, সাহেদ আহমদ, বদরুল আলম, এম. ইলিয়াস আলী, যুবদল নেতা আব্দুল মন্নান, আব্দুর রশিদ, জাকারিয়া আহমদ পাপলু, সেলিম উদ্দিন, ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা গোলাম কুদ্দুছ কামরুল, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম, মুমিনুল হক, শেখ মারিফুল ইসলাম, জুবায়ের আহমদ, ইউসুফ আহমদ, কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, সহসভাপতি কামরুল ইসলাম, জসিম উদ্দিন, সায়ফুর রহমান, লোকমান আহমদ, রিয়াজ উদ্দিন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি