না ফেরার দেশে আলী আকবর রুপু

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

না ফেরার দেশে আলী আকবর রুপু

Manual7 Ad Code

বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু আর নেই। বৃহষ্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গেল কয়েকদিন ধরে তিনি ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

Manual7 Ad Code

অনেক দিন থেকেই তিনি হৃদরোগে ভুগছিলেন। তার কিডনির সমস্যাও ছিল। মাস সাতেক ধরে তার কিডনির ডায়ালাইসিস চলছিলো। কিডনির সমস্যার কারণে গত ৯ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাদ আছর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার কর্মস্থল টিভি চ্যানেল বাংলাভিশন কার্যালয়ে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে রুপুর আবাসস্থল বড় মগবাজারের ডাক্তারের গলিতে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

Manual5 Ad Code

প্রায় দুই যুগ ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অসংখ্য গানের সুর করেন আলী আকবর রুপু। উপহার দিয়েছেন অজস্র শ্রোতাপ্রিয় গান। উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে সাবিনা ইয়াসমিনের ‘প্রতিটি শিশুর মুখে হাসি’, এন্ড্রু কিশোরের ‘পদ্ম পাতার পানি নয়’, মুরাদের ‘আমি আগের ঠিকানায় আছি’ প্রভৃতি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code