টাকার অভাবে বিয়ে করতে পারছেন না সালমান!

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

টাকার অভাবে বিয়ে করতে পারছেন না সালমান!

Manual4 Ad Code

গত তিন দশক ধরে যিনি সিনেমার পর্দায় প্রায় সব হিরোইনদের সঙ্গে রোমান্স করেও বর্তমানে এখনও সিঙ্গেল। তিনি আর কেউ নন তিনি হলেন বলিউডের সালমান খান।

Manual3 Ad Code

তবে সম্প্রতি তিনি কেন সিঙ্গেল তা জানাতে গিয়ে বলেন, বিয়ে করার জন্য যে পরিমাণ টাকা দরকার, সেই সামর্থ্য আমার নেই। তাই আমি এখনও একা।

রিল লাইফে সালমান খানের বহুবার বিয়ে হলেও, বাস্তবে তা কবে হবে বা সালমান কবে বিয়ে করবেন তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহলের শেষ নেই। কিন্তু ৫২ বছরের সালমান খান এখনই ‘রেডি টু মিঙ্গল’‌ হওয়ার জন্য তৈরি নন। অতীতে ক্যাটরিনা কাইফ থেকে বর্তমানে লুলিয়াসহ বহু অভিনেত্রীর সাথে তার নাম জড়িয়েছে।

Manual3 Ad Code

কিন্তু সালমান কাউকেই বিয়ে করবেন বলে কিছুই কখনও জানাননি। কিন্তু কেন সালমান বিয়ে করতে চাইছেন না?‌ এ নিয়ে বলিউড জগতে বিস্তর চর্চা হলেও, সালমান নিজেই এই রহস্যের পর্দাফাঁস করলেন।

Manual4 Ad Code

৫২ বছরের সল্লু মিঞা সিঙ্গেল স্ট্যাটাসকে কোনও ভাবেই বদলাতে চান না। এর পেছনেও রয়েছে একটি কারণ, যার জন্যই সালমান কারোর সঙ্গেই কমিটেড নন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সলমান খান তার বিয়ে না করা নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, বিয়ে খুব বড় একটি ব্যাপার‌। আপনি কারোর বিয়েতে লাখ লাখ, কোটি কোটি টাকা খরচ করছেন। আমার সেই টাকা খরচের মত সামর্থ্য নেই। সে কারণেই আমি এখনও একা।

Manual4 Ad Code

রোমানিয়ান টিভির সঞ্চালিকা লুলিয়ার সাথে চুটিয়ে প্রেম করার খবর সালমান প্রকাশ্যে না বললেও, বলিউডে এই রটনা বহুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে। যদিও সালমানের দাবি, তিনি কোনও দিনই বিয়ের পিঁড়িতে বসবেন না। সূত্র:এবিপি আনন্দ পত্রিকা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code