বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কর্মী ছুরিকাহত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কর্মী ছুরিকাহত

Manual7 Ad Code

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এককর্মী ছুরিকাহত হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পল্লব ও শাহীন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

ছুরিকাহত ইমন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ স্বাধীন গ্রুপের কর্মী। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

জানা যায়, সকাল সাড়ে ১১টায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ছাত্রলীগ পল্লব গ্রুপের কর্মীর সাথে স্বাধীন গ্রুপের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পল্লব গ্রুপের কর্মীরা স্বাধীন গ্রুপের কর্মী ইমনকে ছুরিকাঘাত করে। এতে ইমন আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শাহজালাল মুন্সী।

তিনি বলেন, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শেষ খবর না পাওয়া পর্যন্ত আর কিছু বলা যাচ্ছেনা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code