শ্রীদেবীর মৃত্যু নিয়ে তসলিমা নাসরিনের সন্দেহ

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

শ্রীদেবীর মৃত্যু নিয়ে তসলিমা নাসরিনের সন্দেহ

Manual3 Ad Code

প্রকাশ্যে এসেছে শ্রীদেবীর দেহের ফরেনসিক রিপোর্ট হাতে আসার পর তাঁর মৃত্যুর আসল কারণ। কিন্তু মৃত্যুর সেই কারণ নিয়েই প্রশ্ন তুলে দিলেন তসলিমা।

Manual6 Ad Code

দুবাইয়ে শ্রীদেবীর দেহের ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে দুর্ঘটনাবশত জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। দুবাই পুলিশের দাবি, জ্ঞান হারিয়ে হোটেল অ্যাপার্টমেন্টের বাথটাবের জলে তিনি ডুবে গিয়েছিলেন।

কার্ডিয়াক অ্যারেস্টের পরেই তিনি জ্ঞান হারান কি না, সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। দুবাইয়ের পুলিশ তদন্ত প্রক্রিয়া এখনও চালিয়ে যাবে বলেই জানা গেছে। শ্রীদেবীর রক্তে মদের নমুনা পাওয়া গেছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে।

ময়না তদন্তে বর্ণিত মৃত্যুর এই সব তথ্য নিয়েই বিস্ফোরক প্রশ্ন তুলেছেন লেখিকা তসলিমা নাসরিন। নিজের টুইটার হ্যান্ডলে একটি টুইটে তিনি লিখেছেন, ‘‘কখনও সুস্থ কোনও মহিলা ‘দুর্ঘটনাবশত’ বাথটাবের জলে ডুবে মারা যায়?’’

Manual1 Ad Code

তাঁর প্রশ্নের সমর্থনে তসলিমা একটি ব্লগের উল্লেখ করেছেন। যেখানে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে।

Manual6 Ad Code

মারিলি স্ট্রং নামে এক সাংবাদিকের ব্লগে এই নিয়েই আলোচনা রয়েছে। সেখানে বলা হয়েছে, যাঁদের মৃগী রোগ রয়েছে বা যাঁরা বেশি পরিমাণে অবসাদজনিত মানসিক রোগের জন্য ওষুধ খান বা বেশি পরিমাণে মদ্যপান করেন, তাঁদের কাছেই বাথটাব একটি বিপজ্জনক জায়গা।

‘‘যেসব পুরুষরা তাঁদের স্ত্রীদের মেরে ফেলতে চান তাঁদের কাছে বাথটাব একটা ভাল জায়গা,’’ দাবি মারিলির ব্লগে। এই ব্লগের রেফারেন্সই রয়েছে তসলিমার টুইটে।

এখানেই পুরনো কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে। যেখানে গিয়েছে।

বাথটাবে ডুবে মৃত্যু হলে ময়নাতদন্তে কখনই নিশ্চিত ভাবে মৃত্যুর আসল কারণ বলা যায় না বলেই দাবি এই ব্লগের। এই তত্ত্বের সমর্থনে মারিলি ফরেনসিক বিজ্ঞানের কিছু টেক্সটবুকেরও উল্লেখ করেছেন।

একদিকে তসলিমা যেমন শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন, তেমনই ময়নাতদন্তের রিপোর্টের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে দুবাই পুলিশের তদন্ত যে শেষ হয়নি তাও পরিষ্কার। ফলে শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ জানতে এখনও অনেকটাই অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code