সিলেটে বিএনপির প্রচারপত্র বিলি আজ

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮

সিলেটে বিএনপির প্রচারপত্র বিলি আজ

Manual8 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার (১ মার্চ) নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় দুপুর ১২টায় প্রচারপত্র বিলি কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code