রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত বহাল

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮

রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত বহাল

Manual3 Ad Code

মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এর ফলে রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দে এনবিআর এর সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে এনবিআরের পক্ষ শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব-উল আলম।

এর আগে গত মঙ্গলবার রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে শুনানির জন্য আজকের দিন ধার্য করে আদেশ দেয় চেম্বার আদালত।

Manual6 Ad Code

গত ২৭ ফেব্রুয়ারি রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনবিআর।

Manual2 Ad Code

গত ২৬ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় এনবিআর।

Manual4 Ad Code

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে রবি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code