শিশুকে ধর্ষণের পর হত্যা, ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

শিশুকে ধর্ষণের পর হত্যা, ৭ জনের যাবজ্জীবন

Manual4 Ad Code

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

Manual8 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আব্দুল হাকিম (৪৬), হাছেন আলী (৩৮), লোকমান (৫৩), হাসান আলী (৩৩), একই উপজেলার কায়েমপুর গ্রামের মো. রানা (৩৩), নবির হোসেন (৩৬) ও বাতিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৩)। এদের মধ্যে রফিকুল পলাতক রয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করায় হয়। মামলা চলার সময় নবির মোল্লা নামে এক আসামি কারাগারে মারা যায়।

Manual1 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ বছর বয়সী ওই শিশুকে কয়েকজন মিলে ধর্ষণ করে। এরপর ঘটনা ধামাছাপা দেয়ার জন্য শিশুকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বিকালে কায়েমপুর এলাকার একটি পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এ ঘটনায় ওইদিন রাতেই মেয়েটির মা সাগরি খাতুন বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code