খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট জেলা-মহানগর বিএনপির মানবন্ধন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট জেলা-মহানগর বিএনপির মানবন্ধন

Manual7 Ad Code

কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীতে মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

Manual1 Ad Code

মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারারুদ্ধ গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার সুগভীর ষড়যন্ত্র করছে। যে মামলায় কোন অর্থ আত্মসাতের ঘটনাই ঘটেনি এমন একটি হাস্যকর মামলায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে সাজা প্রদান শুধু দেশবাসীই নয়, গোটা বিশ্ববাসীকে হতবাক করেছে। যেখানে সরকারের পৃষ্টপোষকতায় দেশের এক কোটি/দুই কোটি নয়, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে সেখানে মাত্র দুই কোটি টাকার জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে একটি দুরভিসন্ধীমুলক বিচার প্রক্রিয়ায় সাজা প্রদান করা হয়েছে। এই ফান্ডের কোন টাকা আত্মাসাৎ হয়নি বরং এই টাকা বেড়ে ছয় কোটি টাকা হয়েছে। তথাকথিত কোন দুর্নীতি নয়, বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে রাজনীতির ময়দান থেকে সরাতেই ফরমায়েসী রায় দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অবৈধ সরকার তাঁকে শুধু আটকে রেখেই ক্ষান্ত হয়নি, এখন তাঁর মুক্তি নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের সকল ষড়যন্ত্র সম্পর্কে জাতি সদা সজাগ রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর সহ-সভাপতি সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি ও সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির সেপী, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী ও মহানগর জাসাস’র সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code