উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই : প্রতিমন্ত্রী মান্নান

Manual8 Ad Code

সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। আমি আবারো আপনাদের সেবা করতে নৌকায় ভোট চাই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে সু-শিক্ষিায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।

বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যাগাজিনের প্রকাশনা এবং গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

Manual7 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, শিক্ষক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা রেজওয়ান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সুন্দর আলী ও আজাদ আলী ময়না প্রমূখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে দরিদ্রদের মাঝে আটার বস্তা বিতরণ করছেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।

Manual8 Ad Code

জগন্নাথপুরে দরিদ্র মাঝে আটা বিতরণ
এদিকে বুধবার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মির্জা হাবিবুর রহমানের ব্যক্তি উদ্যোগে এলাকার ৫০০টি পরিবারের মধ্যে জনপ্রতি এক বস্তা করে আটা বিতরণ করেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

এ সময় মির্জা আতাউর রহমানের সভাপতিত্বে ও মির্জা কাওসারের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, মির্জা রফিকুল বারী, মির্জা হাবিবুর রহমান, মির্জা হাফিজুর রহমান, মির্জা আবদুল কাইয়ূম, মির্জা মফজ্জুল হোসেন, মির্জা আবদুল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জয়নাল আবেদীন, মির্জা রাহিম, মির্জা তামিম, মির্জা মোতাহির, মির্জা অভি, মির্জা আবদুল মোমিন, মির্জা সাব্বির, মির্জা শাজান প্রমূখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code