সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮
দেশীয় চলচ্চিত্রে বহুল ব্যবসা সফল নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান। এরপর ডিজিটাল ফরমেট আসার পর তার ক্যারিয়ার কিছুটা নিম্নগামী হতে থাকে। এরপর বাংলাদেশে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে যৌথ প্রযোজনায় ওপার বাংলার নায়িকা শ্রাবনীর বিপরীতে ‘শিকারী’ নামক করে এপার-ওপার বাংলায় আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করেন এই দেশীয় সুপারস্টার।
এরপর ‘শিকারী’র রেস কাটতে না কাটতেই আবার পরের বছর মুক্তি পায় শুভশ্রীর বিপরীতে ‘নবাব’ ছবিটি। ছবি দুটির মান, লোকেশনে আর গল্পের জোরে তার ক্যারিয়ার আবার উঠতে থাকে সেই আকাশ চুম্বিতে। অন্যদিকে ছবি দুটি মুক্তির পর পর দেশীয় ছবির দর্শক ধীরে ধীরে কমতে থাকে।
বর্তমানে কলকাতায় অভিনয় করছেন ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ও ‘মাস্ক’। এছাড়া কলকাতা ও যৌথ প্রযোজনার আরো বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য হল; ‘ক্যাপ্টেন খান’, ‘বয়ফ্রেন্ড’, ‘যুবরাজ’সহ আরো কয়েকটি ছবি শুটিং করবেন তিনি। অন্যদিকে চলতি বছরেও বেশিরভাগ সময়ও কলকাতাতে শুটিং এর জন্য তাকে বেশি সময় দিতে হবে। আর সেই কারণেই কলকাতাতে ফ্লাট কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, কলকাতায় শুটিং করতে গেলে ওখানে গিলে হোটেলে উঠতে হয়। ওখানে গিয়ে একটা রুমের মধ্যে থাকতে গিয়ে অতিষ্ঠ হয়ে যাই। আর তাছাড়া অনেক ধরনের সমস্যাও দেখা দেয়। নিজের মত করে কোন কিছু পাওয়াও যায় না। তাই কলকাতায় একটা ফ্লাট কেনার কথা ভাবছি। অবশ্য কেনার দায়িত্বটা এসকে মুভিজের কর্ণধার অশেক ধানুকাকে দিয়েছি। এখন দেখা যাক কলকাতায় একটা মাথা গোঁজার ঠাঁই হয় কি নাহ!
Design and developed by ওয়েব হোম বিডি