এবার মাহির ঘনিষ্ট দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি!

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

এবার মাহির ঘনিষ্ট দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি!

Manual2 Ad Code

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেন্সরে জমা হয় জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘পবিত্র ভালোবাসা’। জমা দেয়ার পর ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন এবং ছবিতে ব্যবহৃত কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি জানান। মূলত এ কারণে এখনো ছবির সেন্সর ছাড়পত্র পাননি এ ছবির পরিচালক এ কে সোহেল।

Manual4 Ad Code

এ কে সোহেল বলেন, ‘সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা ছবির কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন। তাই সেগুলো কর্তন করে ছবিটি আবার সেন্সরে জমা দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে ছবিটি পুনরায় সেন্সরে জমা দেবো। আশা করি এবার দ্রুত আমরা ছাড়পত্র হাতে পাবো।’

Manual4 Ad Code

এ কে সোহেল পরিচালিত এ ছবিতে মাহিয়া মাহি ছাড়াও চমক হিসেবে থাকছেন জনপ্রিয় চলচ্চিত্র জুটি ফেরদৌস ও মৌসুমী। প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে এই তিন তারকাকে। হিন্দু-মুসলিমের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার এই ছবি। এতে মাহি মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করছেন এবং অন্যদিকে নবাগত রোকনকে হিন্দু ছেলের চরিত্রে দেখা যাবে।

এদিকে মাহি অভিনীত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি সম্প্রতি সেন্সরে জমা হয়েছে। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ ছাড়াও মাহি বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ও রবিন খানের ‘মন দেব মন নেব’ ছবির কাজ শেষ করলেন তিনি। তিনি বর্তমানে বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’ নামের নতুন ছবিতে ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code