সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (১৯ মার্চ) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সারাদেশের জেলা, মহানগর ও ঢাকা মহানগরের প্রতি থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়ার পরই বিএনপি নতুন এই কর্মসূচি দিলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি