স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের ফাঁসি

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের ফাঁসি

Manual7 Ad Code

মানিকগঞ্জে ইদ্রিস আলী হত্যা মামলায় তার স্ত্রীসহ দুই জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

Manual5 Ad Code

মঙ্গলবার (২০ মার্চ) বেলা ১১টায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও নজরুল ইসলামের অনুপস্থিতিতে এ আদেশ দেন বিচারক মো. মিজানুর রহমান খান।  এ মামলা থেকে খালাস পেয়েছেন অপর এক আসামি দুলাল মিয়া।

মামলার এজাহার থেকে জানা যায় গত ২০১১ সালের ২৮ নভেম্বর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশাচালক ইদ্রিস আলীকে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়।

Manual8 Ad Code

মানিকগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে ওই সময় নিহতের স্ত্রীসহ তিন জনকে আসামি করে হত্যা মামলা করেন। প্রয় ছয় বছর পর আজ আদালত বিচার কার্য শেষে নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও নজরুল ইসলামকে ফাঁসির আদেশ দেয়।

Manual6 Ad Code

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম ও আসামি পক্ষের আইনজীবী একেএম কায়সার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code