খালেদার মুক্তি নিয়ে লুকোচুরি খেলার পরিনতি ভাল হবে না : সিলেট বিএনপি

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

খালেদার মুক্তি নিয়ে লুকোচুরি খেলার পরিনতি ভাল হবে না : সিলেট বিএনপি

Manual5 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রাখার মাধ্যমে আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করেছে। বিচার বিভাগে নিজেদের দলীয় মানুষ বসিয়ে গোটা বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। যে মামলায় ৫ বছর তো দুরের কথা এক সেকেন্ডের সাজা দেয়ার সুযোগ নেই। সেই মামলায় ৫ বছর দন্ড দিয়ে তারা প্রমাণ করেছে কোন অপরাধ নয়, তাঁকে রাজনীতি থেকে মাইনাস করতেই এই ফরমায়েসী সাজা। বিচারের নামে প্রহসন চালিয়ে দেশনেত্রীকে কারাগারে আটকে রেখেই বাকশালীরা ক্ষান্ত হয়নি। তাঁর মুক্তি নিয়ে লুকোচুরি খেলা শুরু করেছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না। দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে টালবাহানার পরিনতি ভাল হবেনা। সময়ের ব্যবধানে দেশনেত্রীর মুক্তির দাবীতে জনতা ঠিকই জ্বলে উঠবে। তখন তারা পালানোর পথও খুজে পাবেনা। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বাকশালী সরকার যে ফাদ তৈরী করেছিল, খুব অল্প সময়ের মধ্যেই তাদের পাতানো ফাদে তারা নিজেরাই ফেসে যাবে। সময় থাকতে শুভ বুদ্ধির উদয় না হলে, লজ্জাজনক পরিনতির জন্য অবৈধ সরকারকে প্রস্তুত থাকতে হবে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক-এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি হাজী মো: শাহাব উদ্দিন, জেলা উপদেষ্ঠা আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, শহীদ আহমদ চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ডালিম, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, জেলা তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, মহানগর সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, বিএনপি নেতা এম মখলিছ খান ও জিয়াউর রহমান দিপন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন- অবৈধ ক্ষমতার মোহে বাকশালী সরকার দেউলিয়া হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করে নির্বাচন করতেই ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায় দিয়ে কারান্তরীণ করে রেখেছে। তাঁর মুক্তি নিয়ে নতুন নতুন নাটক মঞ্চস্থ করে আওয়ামীলীগ নিজের পায়ে কুড়াল মারছে। জনবিচ্ছিন্ন আওয়ামী বাকশালীরা জনতার রায়কে ভয় পায়। সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। তারা বিনা ভোটে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন শীঘ্রই দুঃস্বপ্নে পরিনত হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণই তাদের গণতন্ত্রের মা’য়ের মুক্তির জন্য সম্ভাব্য করনীয় সব করতে প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন বলেন- আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী প্রতিপক্ষকে দমন করতে বাকশালীরা নগ্ন দলীয়করনের মাধ্যমে গোটা বিচারবিভাগ ধ্বংস করে দিয়েছে। ন্যয় বিচারের সকল পথ রুদ্ধ করে দেয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া একটি রাজনৈতিক মামলায় ফরমায়েসী রায় দিয়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে এখন তাঁর মুক্তি নিয়ে আওয়ামীলীগ যে নির্লজ্জ রাজনীতি শুরু করেছে, এজন্য তারা ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। গণতন্ত্রের মা’য়ের মুক্তি ছাড়া এদেশে কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবেনা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code