শাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮

শাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

Manual1 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এসময় গোলাগুলি হয় বলেও জানায় পুলিশ।

Manual1 Ad Code

গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রলীগ কর্মী এসএম আব্দুল্লা রনিকে সিলেট এমএজি ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রণি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

আহতরা হলেন- ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তারিক ও শাবি ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code