সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
রাজধানীর শাহবাগের শিশুপার্কের নাম পরিবর্তন করছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম সরিয়ে দেয়া হয়েছে। ‘শহীদ জিয়া শিশু পার্ক’ থেকে নতুন নামকরণ হচ্ছে শুধু ‘শিশু পার্ক।’
আগামী এক সপ্তাহের মধ্যে শিশুপার্কের আগের নামফলক সরিয়ে নতুন নামফলক বসানো হবে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (২১ মার্চ) সচিবালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান নাম শহীদ জিয়া শিশুপার্ক সরিয়ে নতুন নামকরণ হবে শুধু শিশুপার্ক। ইতোমধ্যে শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।
শহীদ জিয়া শিশু পার্ক নাম ফলকটি তো সরেনি? -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমি খুব আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি (এ তথ্য জানানোর জন্য), পুরনো নাম ফলকটা এখনও রয়ে গেছে। আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ সরিয়ে দেব। এটা আমাদের দৃষ্টিতে ছিল না।
Design and developed by ওয়েব হোম বিডি