সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
সুনামগঞ্জের সদ্য প্রয়াত পৌর মেয়র আলহাজ্ব আয়ূব বখত জগলুলকে সহ-সভাপতি করে জেলা আওয়ামী লীগের পূর্ণঙ্গ কমিটি হওয়ায় বিষয়টি ‘টক অবদ্যা টাউনে’ পরিণত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলা জুড়ে চলচে তুলপার।
গত ২০১৭ সালের ২২ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত কমিটিতে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুলকে ৭নং সহ-সভাপতি করা হয়েছে এবং তার নামের পাশে লেখা আছে আইয়ূব বখত জগলুল (মরহুম) শব্দটি! অথচ গত ২২ ডিসেম্বর জগলুল জীবিত ছিলেন।
প্রায় ১৮ বছর পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ঐতিহ্যবাহী বালু মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে মতিউর রহমান সভাপতি ও ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ দু’জনের নাম ঘোষণার পরই আওয়ামী লীগের মুকুট গ্রুপ ও ইমন গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের তুমুল হট্টোগোলের মাঝে সভা প- হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপে বিভক্ত হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি তারা। জেলার এই গ্রুপিং সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এর প্রভাব বিস্তার করে। এ কারণে সভাপতি-সাধারণ সম্পাদক দিয়েই জেলা আ’লীগের দুই বছর সময় পার হয়। সভাপতি-সাধারণ সম্পাদককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিলেও গ্রুপিং এর কারণে তা করতে পারেননি।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার দুই বছর পর ৭৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন পায় গত বছরের ডিসেম্বরের ২২ তারিখ। নেতাদের লুকোচুরির খেলার কারণে ২২ ডিসেম্বরে অনুমোদিত কমিটির তালিকায় জেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক জীবিত ব্যাক্তিত্বকে মৃত দেখানোর বিষয়টি জেলা জুড়ে তুমুল সমালোচনা চলছে। জেলা জুড়ে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।
গত ১৫ মার্চ সুনামগঞ্জসহ চার জেলার কমিটি অনুমোদন লাভ করেছে বলা হলেও অনুমোদিত ওই সময় অনুমোদিত কপি প্রদর্শণ করেননি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। একই সময়ে মৌলভীবাজারসহ অন্য জেলার কমিটিগুলো দলীয় প্যাডে প্রকাশ করেন নেতৃবৃন্দ। তাছাড়া এই কমিটিতে সাবেক ছাত্রনেতাদের বাদ দিয়ে প্রবাসীদেরও পদ বসানো হয়েছে বলে ক্ষোভ বিরাজ করছে জেলা আ’লীগে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আওয়ামী লীগের দলীয় প্যাডে শেখ হাসিনা স্বাক্ষরিত কমিটিতে দেখা যায়, সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন হয়েছে ২০১৭ সালের ২২ ডিসেম্বর। ওই কমিটির ৭নং সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ূব বখত জগলুল এ সময় জীবিত ছিলেন কিন্ত তার নামের পাশে ‘মরহুম’ লেখা রয়েছে। তিনি মারা গেছেন ২০১৮ সালের ১ ফেব্রুয়ারিতে। তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ ‘মরহুম’ লেখা নামের কমিটিতে শেখ হাসিনা কখনো স্বাক্ষর করার কথা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কমিটি নিয়ে শুরু থেকেই বিতর্কের ঝড় ওঠে।
অভিযোগ উঠেছে- ছাত্র ইউনিয়ন, জাসদ, বাসদ ও বাকশালের সাবেক ছাত্রনেতাদের গুরুত্বপূর্ণ পদে আসীন করে ছাত্রলীগের নেতাদের। বাদ দেওয়া হয়েছে জেলা ছাত্র লীগের সাবেক নেতা মতিউর রহমান পীর, মানিক লাল দে, আমির হোসেন রেজা, নবনী কান্ত দাস, আজহারুল ইসলাম শিপার, জিতেন্দ্র তালুকদার পিন্টু, এড. আক্তারুজ্জামান আহমদ সেলিমসহ অনেকেই।
Design and developed by ওয়েব হোম বিডি