যেখানে গণতন্ত্র নেই সেখানে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন : মওদুদ

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৮

যেখানে গণতন্ত্র নেই সেখানে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন : মওদুদ

Manual2 Ad Code

যেখানে গণতন্ত্র ও ন্যায়বিচার নেই, সেখানে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

Manual4 Ad Code

তিনি বলেন, দেশে  আজ গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। এমন উন্নয়নে দেশের মানুষ কোনোভাবে সম্পৃক্ত হতে চায় না। কারণ, গণতন্ত্র ছাড়া কখনো সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।

বিএনপি ক্ষমতায় থাকলে আরও সাত থেকে আট বছর আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেত বলেও জানান ব্যারিস্টার মওদুদ।

শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মওদুদ বলেন, এই সরকারের লুটপাট, দুর্নীতি আর কুশাসনের ফলে আজকে এই স্বীকৃতি পেতে বিলম্বিত হয়েছে। এ স্বীকৃতিতে সরকারের কোনো অবদান নেই।

Manual1 Ad Code

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দেশের জনমতের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করে মওদুদ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এই রকম অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে বিএনপি ও ২০ দলীয় জোটের সঙ্গে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের তফাৎ হবে ৭৫ শতাংশ।

Manual6 Ad Code

মওদুদ আহমদ বলেন, সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে; কিন্তু জিততে পারেনি।

Manual4 Ad Code

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ চারটি পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ২ হাজার ৩শ’ ৬৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ২ হাজার ৩শ’ ১৫।

অন্যদিকে সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের এস কে মো. মোরসেদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code