‘রাতের শহরে’ অন্যরকম ভাবে ধরা পড়লেন ঋতুপর্ণা-ঋত্বিক

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

‘রাতের শহরে’ অন্যরকম ভাবে ধরা পড়লেন ঋতুপর্ণা-ঋত্বিক

Manual8 Ad Code

শহরের রাত। মনের রাত। দুয়ে মিলে মিশে একাকার। বুঝতে অসুবিধে হচ্ছে? কথা হচ্ছে ‘গুড নাইট সিটি’ ছবি নিয়ে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। অ্যামাজনের জঙ্গল থেকে বেরিয়ে এবারে ঢুকবেন মানুষের মনের অন্ধকারে। রাতের অন্ধকার ও মানুষের মনের অন্ধকারের মধ্যে কোথাও একটা গভীর মিল আছে। সেই মিল সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি। সম্প্রতি এই ছবিরই বেশ কিছু পোস্টার প্রকাশ্যে এসেছে।

ছবিটির গল্প এক রাতের ঘটনাকে কেন্দ্র করে। শহরে দিনের পর দিন অপরাধ বেড়ে চলেছে৷ মনের অন্ধকারই ক্রাইমের দিকে ঝুঁকে পড়তে বাধ্য করছে মানুষকে। এমনই নানা মানসিক জটিলতা-টানাপোড়েন নিয়ে ছবির গল্প এগোতে থাকে। এখানে একজন মনোবিদের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা।

Manual2 Ad Code

বাকি প্রত্যেকটি অভিনেতা ডার্ক ক্যারেক্টারে অভিনয় করছেন বলেই জানা গিয়েছে। মুখ্য ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। তাকে কেন্দ্র করেই ছবির কাহিনি। ঋত্বিকের মানসিক সমস্যার সঙ্গে কীভাবে ছবির বাকি চরিত্রগুলি জড়িত সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তির। যাঁরা ঋত্বিককে শব্দ ছবিতে দেখেছেন অথবা তার একনিষ্ঠ ভক্ত, তাদের মনে ফের একবার যে এছবি দাগ কেটে যাবে, এমনটাই আভাস দিচ্ছে ‘গুড নাইট সিটি’।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code