ফের শাবির দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

ফের শাবির দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

Manual1 Ad Code

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ গ্রুপের প্রতিপক্ষকে ছুরিকাঘাত ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (২৬ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেল এবং মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আজমল হোসাইন।

Manual2 Ad Code

এরআগে রোববার (২৫ মার্চ) দুপুরে আধিপত্য বিস্তার ও কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার গভীর রাত ১২টার দিকে সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে রাসেল ও আজমল হোসাইনকে আটক করে র‌্যাব-৯ এর সদস্যরার।

Manual4 Ad Code

এর আগে গত ২১ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের  ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code