অনুমতি না পাওয়ায় জনসভা স্থগিত বিএনপির

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

অনুমতি না পাওয়ায় জনসভা স্থগিত বিএনপির

Manual2 Ad Code

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার জনসভার ডাক দিয়েছিল দলটি। কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত জনসভা স্থগিত করতে বাধ্য হয়েছে তারা।

Manual2 Ad Code

বুধবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত জনসভা করার অনুমতি দেয়নি সরকার। ফলে জনসভাটি স্থগিত করা হয়েছে।

Manual5 Ad Code

বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ জনসভার অনুমতি না দেওয়া সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এসময় রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরপর আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, সরকার জনসভার অনুমতি দিবে।

Manual8 Ad Code

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই সাংবাদিকদের বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনসভার অনুমতি দিবে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে, দেশ চালাচ্ছে পুলিশ। আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বলেই দেশটা এখন পুলিশের কব্জায়- বলেন তিনি।

রিজভী বলেন, গত ২৪ মার্চ গণতন্ত্র হত্যার দিনে সরকার প্রধানের পৃষ্ঠপোষকতায় জাতীয় পার্টিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয়া হয়েছে। এই ঘটনায় গণতন্ত্রকে অপমানিত ও লাঞ্ছিত করা হলো। এছাড়াও সম্প্রতি আওয়ামী জোটের ছোট ছোট আরো অনেক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

বিএনপির এই মুখপাত্র আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির পক্ষ থেকে এর আগে গত ১২ মার্চ ও ১৯ মার্চ জনসভা করতে পুলিশের অনুমতির জন্য আবেদন করা হলেও সরকারের নির্দেশে নিরাপত্তার অজুহাতে বিএনপিকে জনসভার অনুমতি দেয়নি ডিএমপি। এরপর আবারো ২৯ মার্চে জনসভা করতে বেশ কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code