শ্রাবন্তীকে নিয়ে স্কটল্যান্ডে শাকিব

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

শ্রাবন্তীকে নিয়ে স্কটল্যান্ডে শাকিব

Manual2 Ad Code

বাংলাদেশি সুপারস্টার শাকিব খান শুক্রবার রাত ২টার দিকে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে স্কটল্যান্ডে উড়ে গিয়েছেন। কেননা, ইদানিং তার অধিকাংশ ছবির অধিকাংশ অংশের শুটিংই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মনোরম লোকেশনে। আর তারই ধারাবাহিকতায় ‘ভাইজার এলো রে’ ছবির শুটিং করবেন তিনি।

নতুন ছবি ‘ভাইজান এলো রে’ নিয়ে বেশ খোশ মেজাজে আছেন শাকিব খান। কদিন আগে কলকাতায় ছবির প্রথম ভাগের শুটিং করেছেন তিনি। সেই শুটিং লোকেশনে তোলা বেশ কিছু ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ পায়। ছবিগুলোতে ধামাকা লুকে দেখা গেছে নায়ককে। স্কটল্যান্ডে এই ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে। টানা ১৯ দিন শুটিং চলবে সেখানে।

Manual2 Ad Code

তারও সপ্তাহ খানেক আগে টাইটেল গান দিয়ে যাত্রা করে ‘ভাইজান এলো রে’। সেখানে শাকিবের সঙ্গে দেখা যায় ছবির আরেক নায়িকা পায়েল সরকারকে। সঙ্গে ছিলেন শ’খানেক নৃত্যশিল্পী।

Manual1 Ad Code

‘ভাইজান এলো রে’ পরিচালনা করছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জী। প্রযোজনা করছে সেদেশেরই এসকে মুভিজ। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। শাকিব-শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে রয়েছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ ও শান্তিলাল মুখার্জি।

কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জীর সঙ্গে এটি শাকিব খানের চতুর্থ ছবি। এর আগে ‘শিকারী’, ‘নবাব’ ও ‘চালবাজ’ ছবিগুলোতে জয়দীপের পরিচালনায় কাজ করেছেন তিনি। অন্যদিকে, কলকাতার সুপারস্টার নায়িকা শ্রাবন্তীর বিপরীতে ‘ভাইজার এলো রে’ শাকিবের দ্বিতীয় কাজ। ২০১৬ সালে ‘শিকারী’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code