মাত্র দু’বছরে এতো কিছু!

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

মাত্র দু’বছরে এতো কিছু!

Manual2 Ad Code

সেটা ২০১৬ সালের ঘটনা। মাত্র ৫০০ টাকা হাতে নিয়ে অচেনা মুম্বাই শহরের মাটিতে পা রেখেছিলেন তিনি। তীব্র প্রতিযোগিতার বাজারে অবশ্য নিজেকে হারিয়ে যেতে দেননি। মন থেকে পেশার প্রতি দায়িত্ববান হওয়ার দৌলতে তড়তড়িয়ে উর্ধমুখী হয়েছে তার সাফল্যের মিটার।

Manual1 Ad Code

ফলে দু’বছরের ব্যবধানে ঝাঁ চকচকে ফ্ল্যাট-গাড়ির মালকিন দিশা পাটানি। এরই মধ্যে দুটি ব্লকবাস্টার সিনেমা তার ঝুলিতে!

‘বাঘি টু’ ছবির সাফল্যের কথা বলতে গিয়ে নিজেই এই তথ্য সামনে এনেছেন হিরোইন। কথায় কথায় দু’বছর আগের স্মৃতিতে ডুব দিয়েছেন দিশা পাটানি।

বলেছেন, ‘‘যখন এই শহরে পা রাখি তখন আমার সম্বল বলতে ছিল মাত্র ৫০০ টাকা! বলিউডে ক্যারিয়ার শুরুর প্রথম দিককার দিনগুলোয় কত যে বাধা অতিক্রম করতে হয়েছিল।’’

Manual3 Ad Code

দীর্ঘশ্বাস ছেড়ে এই হিরোইন বলতে থাকেন, “ছোট থেকেই ‘অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণের জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। কলেজ ড্রপআউট হয়ে অচেনা অজানা শহরে এসে নিজেকে সামলানোটা খুব কঠিন ছিল আমার কাছে। বাড়ি ভাড়ার টাকা মেটানোর জন্য চাকরি জোগাড় করি। এমনও হয়েছে যে একটা সময় আমার কাছে একটা পয়সাও ছিল না!”

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code