চেক প্রতারণার মামলায় আহমেদ শরীফের কারাদণ্ড!

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮

চেক প্রতারণার মামলায় আহমেদ শরীফের কারাদণ্ড!

Manual7 Ad Code

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফকে চেক প্রতারণার মামলায় ৩ মাসের কারাদণ্ড ও এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

Manual1 Ad Code

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। এক লাখ ৬৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত ৫ মার্চ মাসে এই মামলা দায়ের করেন।

রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

মামলায় এজাহার থেকে জানা গেছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেনের ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code