চট্টগ্রামে ধর্ষণের পর হত্যা: ৩ জনের ফাঁসির রায়

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

চট্টগ্রামে ধর্ষণের পর হত্যা: ৩ জনের ফাঁসির রায়

Manual5 Ad Code

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর শ্মশানে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

Manual8 Ad Code

বুধবার (০৪ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।

Manual2 Ad Code

দণ্ডিত আসামিরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ। এদের মধ্যে গ্রেফতার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। এ মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছেন।

Manual1 Ad Code

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সেন্টু বলেন, ধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। ১৮ বছর বয়সী ওই তরুণীর লাশ শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছিল।

২০১১ সালের জুনে পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকার শ্মশান থেকে ওই তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code