বলিউডের ছোঁয়ায় আইপিএলের রঙিন উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

বলিউডের ছোঁয়ায় আইপিএলের রঙিন উদ্বোধন

Manual5 Ad Code

উদ্বোধনী ম্যাচের আগে আলাদা করে একটা দিন নষ্ট করার অনুমতি ছিল না এবার৷ ম্যাচের দিনেই উৎসব শুরুর আমেজ তৈরির দায় ছিল আইপিএলের৷ মাত্র ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। তবে বলিউডি স্পর্শে সংক্ষিপ্ত এ অনুষ্ঠান মন কেড়ে নিল সবার।

Manual7 Ad Code

অন্যবারের মতো বৃহত্তর আঙ্গিকে না হলেও জাঁকজমকে কমতি ছিল না এতটুকু৷ তারকা সমাবেশও ছিল নজর কাড়ার মতো। বরুণ ধাওয়ান ও প্রভু দেবার ‘মুকাবিলা, তমন্না ভাটিয়ার বাহুবলী, মিকা সিংয়ের ‘আজ কি পার্টি মেরি তরফ সে’ জ্যাকলিন ফার্নান্ডেজের ‘চিটিয়া কলাইয়া’ শেষে ধুম নাচালেন হৃত্ত্বিক রোশন৷ শেষ দিকে একাদশ আইপিএলের থিম সং ‘ইয়ে খেল হ্যায় শের জওয়ানো কা’গাইলেন মিকা৷

সমবেতভাবে নাচের ঝঙ্কার তুলেন বরুণ, প্রভু, তমন্না, হৃত্ত্বিকরা৷ নাচ-গানের অনুষ্ঠান থেকে খেলার আবহে ঢুকে পড়তে এই থিম সংটাই কোথাও সেতুবন্ধনের কাজ করে গেল ওয়াংখেড়েতে৷

Manual2 Ad Code

Manual2 Ad Code

অন্য বারের মতো আট অধিনায়ককে সশরীরে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা না গেলেও ভিডিও বার্তায় তারা স্পিরিট মেনে ক্রিকেট খেলার শপথ নেন ওয়াংখেড়েতেই৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নেমে পড়ে মুম্বাই ও চেন্নাই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code