সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
মালেশিয়া প্রবাসী মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন গত সফরে মাত্র একটি নাটক করেই আবার মালেশিয়ায় উড়াল দেন। কিছু দিন আগে মালেশিয়া থেকে দেশে ফিরে একটি বিভ্রান্তিমূলক মন্তব্য করে শোবিজ জগতে বিতর্কের সৃষ্টি করেন। এরই মধ্যে নিজের একটি অনুভূতির কথা জানালেন তিনি।
ফেসবুকের একটি স্ট্যাটাসে ফারিয়া লেখেন, একটা দুঃখের কথা শেয়ার করি। অনেক আগে থেকে করবো করবো করেও করিনাই। আজ লজ্জা-শরমের মাথা খেয়ে বলে দিলাম। আমি যখন বাংলালিংক কাস্টমার কেয়ার বিজ্ঞাপনটা করলাম, যেটার জন্য আমাকে মানুষ চিনে। সেই বছর আমি মানুষের প্রতিক্রিয়া আর উৎসাহ দেখে ধরেই নিয়েছিলাম ‘মেরিল প্রথম আলো পুরস্কার’-এ বেস্ট মডেল এইবার তো আমি হবোই।
তিনি আরো লেখেন, আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ মেরিল প্রথম আলো পুরস্কার আমার মনে হয় সঠিক বিচার-বিশ্লেষণ করে। যা একদমই পক্ষপাতমূলক না। কিন্তু হলো না। ‘বেস্ট মডেল’-এর পুরস্কার দেয়াই বন্ধ হয়ে গেলো তখন থেকে। আর আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো।
Design and developed by ওয়েব হোম বিডি